পরিচয় ও জীবনদর্শন

বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সমাজসেবক মাওলানা মো: বিল্লাল হোসেন মিয়াজী দীর্ঘ দিন ধরে জনগণের সেবায় নিয়োজিত আছেন। তিনি একজন দক্ষ শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ফরিদগঞ্জ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁর মূল লক্ষ্য হলো মহান আল্লাহ তায়ালার বিধান ও নবী করিম (সা.)-এর প্রদর্শিত নীতিমালার আলোকে একটি ‘আদর্শ ফরিদগঞ্জ’ বিনির্মাণ করা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠন।

বর্তমান পদ: আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর জেলা
পেশাগত পদ: সহকারী প্রধান শিক্ষক: আদর্শ একাডেমী, ফরিদগঞ্জ, চাঁদপুর
আসন্ন নির্বাচন: চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনীত পদপ্রার্থী

শিক্ষা জীবন

  • কামিল: ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা, চাঁদপুর।
  • দাখিল: নোয়াপাড়া দাখিল মাদরাসা, ফরিদগঞ্জ, চাঁদপুর।
  • আলিম ও ফাজিল: লতিফগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসা, ফরিদগঞ্জ, চাঁদপুর।
  • বি.এ, বি.এড: জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা।

রাজনৈতিক পথচলা

  • সদস্য: কেন্দ্রীয় মজলিসে শূরা, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
  • আমীর: বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর জেলা।
  • সাবেক সভাপতি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁদপুর জেলা।
  • সাবেক সভাপতি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফরিদগঞ্জ উপজেলা।
  • সাবেক ভিপি: ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা ছাত্র সংসদ।

সামাজিক অবদান

  • নির্বাহী সদস্য: আল-আমিন সোসাইটি, চাঁদপুর।
  • গভর্নিং বডি সদস্য: আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, চাঁদপুর।
  • নির্বাহী সদস্য: ইসলামী ট্রাস্ট ফরিদগঞ্জ।
  • প্রধান উপদেষ্টা: ঢাকাস্থ ফরিদগঞ্জ ফোরাম।
  • সভাপতি: মধ্য তড়পুরচন্ডী আলী দাখিল মাদরাসা, চাঁদপুর।
  • দুর্যোগ মোকাবিলা: বন্যা, মহামারী ও করোনা সংকটে আর্তমানবতার সেবায় বিশেষ ভূমিকা।

পেশাগত ও মেম্বারশিপ

  • সহকারী শিক্ষক: আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, চাঁদপুর।
  • সহকারী প্রধান শিক্ষক: আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, চাঁদপুর।
  • সহকারী প্রধান শিক্ষক: আদর্শ একাডেমী, ফরিদগঞ্জ, চাঁদপুর।

ভবিষ্যৎ পরিকল্পনা (ফরিদগঞ্জ নিয়ে)

  • কারিগরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষার উন্নয়ন সাধন করা।
  • গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়ন।
  • নারী অধিকার ও মর্যাদা রক্ষা এবং শতভাগ নারী শিক্ষা নিশ্চিত করা।
  • কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা।
  • মাদক, নেশা ও সন্ত্রাসমুক্ত ফরিদগঞ্জ গড়ে তোলা।
  • উপজেলার প্রতিটি গ্রামকে যোগাযোগের সুশৃঙ্খল নেটওয়ার্কে সংযুক্ত করা।